ব্যবহারকারীদের অগোচরে অন্যের কাছে ছবি পাঠিয়ে দিচ্ছে স্যামসাং!

বাংলাদেশসহ বিশ্বের মোবাইল ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে স্যামসাং। সম্প্রতি এই প্রতিষ্ঠানটির লোগোযুক্ত কয়েকটি মডেলের মোবাইলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগটি হলো, ব্যবহারকারীর অগোচরে স্যামসাং মোবাইল থেকে বিভিন্ন নম্বরে মেসেজের মাধ্যমে ছবি চলে যাচ্ছে। বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি এস ৯ এবং গ্যালাক্সি নোট ৮ ব্যবহারকারীরা এ ধরনের সমস্যায় বেশি পড়ছেন।

প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রেডিটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, গ্যালাক্সি মডেলের ডিভাইসে থাকা স্যামসাং মেসেজের মাধ্যমে এ ঘটনা ঘটছে। এর মাধ্যমে মোবাইলে থাকা বিভিন্ন নম্বরে ছবি এবং বার্তা চলে যাচ্ছে। তবে মেসেজের সেন্ট অপশনে এর কোনো রেকর্ডই থাকছে না।

একজন রেডিট ব্যবহারকারীর দাবি, তিনি স্যামসাংয়ের এস ৯+ মডেলের মোবাইল ব্যবহার করেন। তিনি যখন রাতে ঘুমোচ্ছিলেন তখন তার মোবাইলে থাকা ছবি একটি নম্বরে আপনাআপনি চলে যায়। পরে তিনি বিষয়টি জানতে পারেন, কারণ যে নম্বরটিতে ছবিটি চলে যায় সেটি তার আপনজনের নম্বর ছিল। তিনি লক্ষ করেন, সেন্ট অপশনে মেসেজ পাঠানোর কোনো চিহ্নই ছিল না।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে স্যামসাং একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত। এই বিষয়টি নিয়ে তাদের একটি দল কাজ করছে। সেই সঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ভুক্তভোগীদের প্রতি অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের স্যামসাং ব্যবহারকারীরা এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা