গ্যালারিতে আর্মানির প্রেরণা

তিনি নিজে কলম্বিয়ান। তবে তাতে কী! তার ভালোবাসার মানুষটির বাস যে সীমান্ত পেরিয়ে আর্জেন্টিনায়। ভালোবাসার এই বন্ধনই এবার বিশ্বকাপে। ইনি ড্যানিয়েলা রেন্ডন। আর্জেন্টিনা গোলকিপার ফ্র্যাঙ্কো আর্মানির বান্ধবী। বছর একত্রিশের গোলকিপারের নাইজেরিয়ার বিরুদ্ধেই অভিষেক ঘটলো।দলের একনম্বর গোলকিপার সার্জিও রোমেরোর চোট। উইলি কাবায়েরো প্রথম দু’ম্যাচে মোটেও ভরসা জোগাতে পারেননি। উল্টো ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মারাত্মক ভুল করে দলকে ডুবিয়েছেন। তাই এবার সুযোগ এসেছিল ফ্র্যাঙ্কো আর্মানির কাছে।
প্রথম ম্যাচে মোটেই হতাশ করেননি তিনি। তেকাঠির নিচে ভরসা জুগিয়েছেন মেসিদের। আর ভালোবাসার মানুষটির বিশেষ দিনে কাছে থাকতে রাশিয়ায় হাজির ড্যানিয়েলা রেন্ডন। আর্জেন্টিনা জেতার পর নিজের ইনস্টাগ্রাম পোস্টেও কমলা রঙের জার্সি পরিহিত এক ছবি পোস্ট করলেন। সেই জার্সির পেছনে লেখা আর্মানি।
প্রসঙ্গত, ফ্র্যাঙ্কো আর্মানিও গতম্যাচে কমলা জার্সিতে মাঠে নেমেছিলেন। তাই বান্ধবীও একই পোশাকে গ্যালারিতে হাজির থাকলেন। বর্তমানে রিভারপ্লেটে খেলেন আর্মানি। তবে, একসময়ে কলম্বিয়ায় ন্যাসিওনেল ডে মেডেলিনে খেলতেন তিনি। কলম্বিয়াতে গিয়েই আর্মানির আলাপ ড্যানিয়েলার সঙ্গে। ড্যানিয়েলাকে বিয়ের পর কলম্বিয়ার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন আর্মানি। কলম্বিয়ার ফুটবল সংস্থাও প্রস্তুত ছিল আর্মানিকে জাতীয় দলে খেলানোর জন্য। তবে, টানাপড়েনের মধ্যে আর্জেন্টিনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার পরেই ডাক আসে বিশ্বকাপে খেলার জন্য। সূত্র: এবেলা

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে