বাংলাদেশে মেসিকে নিয়ে গানের ভিডিও

গেল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার প্রাণভোমরা নিয়ে লেখা ‘মেসি বাংলা সং’ গানটি প্রকাশ করে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। এর ব্যাপ্তি ছিল দুই মিনিট। চার বছর পর এবারের বিশ্বকাপ উপলক্ষে একই প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটির তিন মিনিট ১২ সেকেন্ডের পূর্ণাঙ্গ ভিডিও।

২৭ জুন, বুধবার সিডি চয়েসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ জুন, মঙ্গলবার গানের ভিডিওটি প্রকাশিত হয়। এর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েসের তিন শিল্পী সজল, কর্নিয়া ও মাসুম।

গানের বিষয়ে সজল বলেন, ‘আমি আর্জেন্টিনার ভক্ত। বিশ্বসেরা ফুটবল তারকা মেসিকে নিয়ে লেখা, গানের সুর করা আমার জন্য ছিল চ্যালেঞ্জের। শ্রোতারা নিরাশ হবেন না।’

মাসুম বলেন, ‘বাংলাদেশের অগণিত মেসি-ভক্তকে আনন্দ দিতেই পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও প্রকাশ করা হচ্ছে। আশা করছি, ভক্তদের উন্মাদনা এই গানটি আরও বাড়িয়ে দেবে।’

কর্নিয়ার ভাষ্য, ‘শুধু মেসি-ভক্তই না, যারা ফুটবলপ্রেমী মানুষ, তাদের কাছে গানটি অবশ্যই ভালো লাগবে।’

গানটির কথা লিখেছেন গীতিকবি তারেক আনন্দ। আর সুর করেছেন সজল। গানটির ভিডিও দেখুন নিচের লিংকে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।