সিনেমা দেখার বাধাধরা নিয়ম নেই

ee0fd68446d86d27ce7933d7feb43165 5af5442c0985cকান চলচ্চিত্র উৎসবের প্রাণ বলতে আমরা বুঝি প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত হাতে গোনা কয়েকটি ছবিকে। কিন্তু এর বাইরেও এই উৎসব যে কতভাবে একটা শহরকে প্রাণবন্ত করে, তা শুধু মূল ভবন পালে দো ফেস্তিভালের ভেতর থেকে আঁচ করা যাবে না। বেরোতে হবে রাস্তায়, হাঁটতে হবে কান শহরের অলিতে-গলিতে, সৈকতে।

সমুদ্রসৈকতের ধারে বুলভা দু লা কোয়াজেত রাস্তায় গত বুধবার এক ভিন্ন উৎসবের দেখা মেলে। ‘লু সিনেমা দু লা প্লাজ’ নামের এই আয়োজন শুধুই সিনেমাপ্রেমীদের জন্য। এখানে কোনো ব্যাজ, আমন্ত্রণপত্র কিংবা টিকিটের বালাই নেই। সবার জন্য উন্মুক্ত কানের এই আয়োজন।

কোলের ছোট্ট শিশু থেকে শুরু করে বড় বড় তারকাও এতে শামিল হতে পারেন লাইনে দাঁড়িয়ে। যাঁরা আগে দাঁড়াবেন, তাঁরা পাবেন আরামকেদারায় গা এলিয়ে সিনেমা দেখার সুযোগ। অন্যদের বসতে হবে সৈকতের ঠান্ডা বালুতে। তবে তাতেও আনন্দ এতটুকু কমে না। অনেকে বালুর ওপর চাদর-বালিশ বিছিয়ে দেন।

সিনেমা দেখার কোনো বাঁধাধরা নিয়ম নেই এখানে। কেউ গায়ে কম্বল জড়িয়ে প্রিয়তমকে নিয়ে দেখছেন সিনেমা, কেউ আবার সিনেমার আবহসংগীত আর সমুদ্রের গর্জন মিলিয়ে বালুর ওপর খালি পায়ে নেচে যাচ্ছেন। মোট কথা, এই আয়োজনে ছবির চেয়ে এর দর্শক এক অদ্ভুত প্রভাব ফেলে যান মনে।

বুধবার রাতে কানের এই আয়োজনে দেখানো হয় ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিটি। প্রদর্শনীতে ছিলেন নির্মাতা রায়ান কুগলারও। এমন ভিন্নধর্মী আয়োজন দেখে দারুণ উচ্ছ্বসিত তিনি। প্রদর্শনী শুরুর আগে বললেন, ‘আমার ছবি দেখানোর জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর হতে পারে না।’

এই আয়োজনে প্রতি রাতেই কোনো না কোনো ছবির প্রদর্শনী হয়। বিশেষ করে কান ক্ল্যাসিকস বিভাগের ছবিগুলো সাগরপাড়ের বালুর ওপর গা এলিয়ে দেখা যায়। কান উৎসবটা যে সবার, এটা শুধু এখানে এলেই বোঝা সম্ভব, আর কোথাও না।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে