আইসিসি র‌্যাঙ্কিং কোহলির ডাবল রশিদের রেকর্ড

105827 s6সেঞ্চুরিকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের দুর্দান্ত ফর্ম অব্যাহত দক্ষিণ আফ্রিকা সফরেও। যার প্রভাব দেখা যাচ্ছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। টেস্ট আর ওয়ানডে দুই ফরম্যাটেই র‌্যাঙ্কিংয়েই ৯০০-এর উপর রেটিং পয়েন্ট নিয়ে বিরল এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি। কোহলির মতো ওয়ানডে বোলিংয়ে রেকর্ড গড়েছেন রশিদ খান। অভিষেকের পরই নিজের জাত চিনিয়েছেন।রশিদ খানকে এখন বলা হয় ছোট দলের বড় তারকা। এই তারকাই ইতিহাসের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন তিনি। রশিদ খান অবশ্য এককভাবে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেননি। তার সঙ্গে রয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ওয়ানডেতে এক নম্বর কোহলির ব্যাটিং পয়েন্ট ৯৫৭। কোহলির অধীনে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। কোহলি ছয় ম্যাচে সেঞ্চুরি করেছেন ৩টি, সবমিলিয়ে করেছেন ৫৫৮ রান। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নাম্বারে রয়েছেন বিরাট কোহলি। শীর্ষে অসি অধিনায়ক স্টিফেন স্মিথ। এ ছাড়া শীর্ষ দশ এক প্রকার অপরিবর্তিতই আছে। শীর্ষ বিশে নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। তিন ধাপ নেমে যাওয়া তামিম ইকবাল আছেন ২৭ নাম্বারে। ২৮-এ মুশফিকুর রহীম ও ৩০ নাম্বারে মুমিনুল হক সৌরভ। বোলিংয়েও বাংলাদেশি ক্রিকেটারদের কোনো পরিবর্তন নেই। বোলিংয়ে সাকিব ১৮ নাম্বারে থাকলেও তিন ফরমেটে অলরাউন্ডারের তালিকায় সবার উপরে আছেন তিনি।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে