আর মাত্র দুই দিন, এরপর শাকিব-অপুর…

544646 thumbnail‘সুপারহিরো’ ছবির কাজ শেষ করে আজ থেকে ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিংয়ে অংশ নিবেন শাকিব খান। এই লক্ষে গতকাল ভোরে দেশে ফিরেছেন তিনি।

কাজ প্রসঙ্গে শাকিব খান স্বদেশনিউজ২৪ ডটকম বলেন, মাত্রই দেশে ফিরলাম। অস্ট্রেলিয়ায় অসাধারণ সময় পার করেছি। ‘সুপারহিরো’ ছবির ৬৫ শতাংশ কাজ শেষ। আগামীকাল বিএফডিসিতে শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে। এখন দেখা যাক। এ ছবি দুটিতেই শাকিবের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী।

এদিকে, গেলো বছরের ২২ নভেম্বর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাক নোটিশ দিয়েছিলেন শাকিব। আইন অনুযায়ী সেটি কার্যকর হতে সময় লাগে ৯০ দিন অর্থাৎ তিন মাস। আগামী ২২ ফেব্রুয়ারি অপুকে পাঠানো শাকিবের তালাক নোটিশের ৯০ দিন পূরণ হচ্ছে।

এদিকে বিষয়টি মিটমাটের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন বেশ কয়েকবার অপু বিশ্বাসকে নিয়ে বসেছিল। কিন্তু শাকিব দেশে না থাকায় বা সাড়া না দেওয়ায় সুরহা হয়নি। তাই তালাক নোটিশ বাতিলের জন্য হাতে সময় আছে আর মাত্র দুই দিন। তবে এ প্রসঙ্গে শাকিব খানের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে শাকিবের একাধিক ঘনিষ্ঠজনের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তালাক কার্যকর হতে যাচ্ছে। কারণ এ কয়দিনের মধ্যে শাকিব খান সিটি করপোরেশনে যাচ্ছেন না।

নায়কের কাছের একজন বলেন, সিটি করোপরেশনে শাকিবের যাওয়ার সম্ভাবনা নেই। তিনি এখন কাজ নিয়েই ব্যস্ত থাকবেন। শিগগির ছবির কাজে ভারত ও স্কটল্যান্ডে যাবেন শাকিব।

জানা যায়, ছেলে আব্রাম খান জয়ের জন্য খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে এক লাখ টাকা দিচ্ছেন শাকিব। তালাক কার্যকর হওয়ার পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা পরিশোধ করবেন এ চিত্রনায়ক।

অন্যদিকে, বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে