কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ কম্বোডিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে এ সফরে যান তিনি।আজ (মঙ্গলবার) বিকেল ৪টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে নমপেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ স্থানীয় সময় দুপুর পৌনে ২ টায় সফর সঙ্গীদের নিয়ে তিনি দেশের উদ্দেশে রওনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান, কম্বোডিয়ার নারী বিষয়কমন্ত্রী ইং কন্তা পভি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহকারিমন্ত্রী ইতা সফিয়া এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও কম্বোডিয়ায় এ্যাক্রিডিটেড সাইদা মুনা তাসনিম।গেলো রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে নমপেনের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন।প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, কৃষি, বেসামরিক বিমান চলাচল, আইসিটি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।শেখ হাসিনা বাংলাদেশ ও কম্বোডিয়ার মাঝে আলোচনার নেতৃত্ব দেন। তিনি কম্বোডিয়ার রয়েল প্যালেসে রাজা নরদম সিহামনের দেয়া রাজকীয় অভ্যর্থনা গ্রহণ করেন। তিনি কম্বোডিয়ান চেম্বারের সঙ্গে ব্যবসায়িক সংলাপে অংশগ্রহণ করেন এবং সেদেশের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে যোগ দেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি এ সময় কম্বোডিয়ার সাবেক রাজা নরদম সিহানুক এর স্ট্যাচুতে শ্রদ্ধা নিবেদন করবেন।কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও রাজকীয় দল ফনসিনপেকের সভাপতি নরদম রনারিধির সঙ্গে সৌজন্য দেখা করেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার