পেপাল নিয়ে ধোঁয়াশার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী পলক

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ পেপাল বাংলাদেশে আসছে কী আসছে না, এ নিয়ে দু’দিন ধরে দেশজুড়ে ব্যাপক ধোঁয়াশার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন তিনি।

পেপাল আসছে নাকি জুম আসছে? বহুল চর্চিত এ প্রশ্নের উত্তরে পলক লিখেছেন, ‘পেপালের আন্তর্জাতিক অর্থ স্থানান্তর সার্ভিসটি ‘জুম’ নামে পরিচিত। জুম আলাদা কোনো কোম্পানি নয়। গুগলের মেইল সার্ভিসের নাম যেমন জিমেইল, এটিও তেমনই।’

পলক তার স্ট্যাটাসে আরও বলেন, ১৯ অক্টোবর পেপালের জুম সার্ভিস উদ্বোধন করার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল ট্রানজেকশনে এক নতুন দিগন্তের সূচনা হবে। এতে করে দেশের বাইরের পেপাল অ্যাকাউন্টধারী সহজেই তার অ্যাকাউন্ট থেকে সরাসরি বাংলাদেশি জুম গ্রাহকের অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন(ইনবাউন্ড)।

তিনি বলেন, ইউএসএ-তে পেপালের যে কোনো অ্যাকাউন্টধারী বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন।এক্ষেত্রে প্রেরকের অবশ্যই ইউএসএ-তে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। গ্রাহকের অ্যাকাউন্টে টাকা আসতে ৪০ মিনিট থেকে ২ ঘণ্টা সময় লাগবে। যে সকল ব্যাংকের সাথে পেপালের জুমের সরাসরি চুক্তি নেই, সে সকল ব্যাংকে টাকা জমা হতে ১-২ দিন সময় লাগতে পারে।

দেশে পেপাল ওয়ালেট সেবা চালু হচ্ছে না জানিয়ে পলক বলেন, একজন বাংলাদেশি বাংলাদেশে বসে এখনো পেপাল ওয়ালেট অ্যাকাউন্ট  খুলতে পারবেন না। তবে গ্রহীতার অ্যাকাউন্ট না থাকলেও তিনি বাংলাদেশ ব্যাংকের “বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক(বিইএফটিএন)” ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, ১৯ অক্টোবর বাংলাদেশে পেপাল অাসছে বলে জানিয়েছিলেন জুনায়েদ আহমেদ পলক।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার