নতুনদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নিউরো সার্জন বিশেষজ্ঞরা

84316 IMG 7048ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এইমস ল্যাবের আয়োজনে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত প্রথম আইবিআরও-এপিআরসি বাংলাদেশ এসোসিয়েটেড স্কুল অব ট্রান্সলেশনাল নিউরো সায়েন্স এন্ড রিচার্স এন্ড ব্রেইন সিম্পোজিয়ামে বিশেষজ্ঞরা এ কথা বলেন। পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় থাকছে ১৪টি লেকচার, দুইটি লাইভ ডেমো, তিনটি ডিসকাশন ও আরেকটি মিনি কনফারেন্স। এই কর্মশালা বাংলাদেশ ও এশিয়ার নিউরো সায়েন্স বা স্নায়ু বিজ্ঞান সংক্রান্ত রোগের নিরাময় বা গবেষণায় যুক্ত সবার জন্য এক অনন্য মেলা। এ অনুষ্ঠানে ৭টি দেশের ৮৯ জন আবেদনকারীর মধ্যে নির্বাচিত ২৫ জন প্রবন্ধ উপস্থাপন করবেন। নিউরো সার্জন পেশায় নতুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন’স এর সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, আগে আমরা মাত্র ৪ জন নিউরো সার্জন ছিলাম। এখন ১৩৮ জন আছি। দিন দিন রোগ বাড়ছে তাই নতুনদের এগিয়ে আসতে হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্স বিভাগের অধ্যাপক টিপু আজিজ বলেন, পৃথিবীতে পার্কিংসন রোগী আছে এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পৃথিবীতে এমন রোগীর সংখ্যা প্রায় তিন লাখ। অপারেশনের পর এই রোগীরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম রিজওয়ান খান, প্রো-ভিসি ড. চৌধুরী মোফিজুর রহমান, এইমস ল্যাবের পরিচালক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে