ঈদে পপির ‘মেন্টাল’

66644_popiঈদ আসলেই শুরু হয় তারকাদের নতুন কাজ। ছোট পর্দায় তখন বিশেষ নাটকের জন্য বড় পর্দার তারকারাও কাজ করেন। প্রতি বছর ঈদে ছোট পর্দার দর্শকের জন্য নতুন কাজ করেন চিত্রনায়িকা পপি। এবারও দর্শক তাকে নতুন একটি খণ্ড নাটকে দেখতে পাবেন। এর নাম ‘মেন্টাল’। গতকাল থেকে রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউসে এর শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে পপি গতকাল  বলেন, ভালো গল্পে সব সময়ই কাজ করতে চেয়েছি। সেই চাওয়া থেকে গতবারের মতো এবারের ঈদেও দর্শকের জন্য স্পেশাল একটি নাটকে কাজ করছি। ‘মেন্টাল’ নামের এ নাটকটি কমেডি গল্পের। এ নাটকে আমার বিপরীতে অভিনয় করছেন হাসান জাহাঙ্গীর। আরো থাকছেন ফারুক আহমদে ও শামীমা তুষ্টি। আশা
করি দর্শক ঈদে আমার অভিনীত এ নাটকটি পছন্দ করবেন। ‘মেন্টাল’ নাটকটি পরিচালনা করছেন কায়সার আহমেদ। রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউস ও উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ হবে। এ নাটকের বাইরে পপি খুব শিগগিরই নতুন একটি ছবিতে হাত দিচ্ছেন। ছবির নাম ‘রাজপথে’। এটি পরিচালনা করবেন জাভেদ জাহিদ। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান। উল্লেখ্য, তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি। তার অভিনীত অসংখ্য ছবি দর্শকপ্রিয়তা পেয়েছে। সবশেষ জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় ‘সোনাবন্ধু’ ছবির কাজ করেছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব। ছবিতে নায়িকা পরীমনিও অভিনয় করেছেন। বর্তমানে ছবিটির কাজ শেষ পর্যায়ে। অভিনয়ের পাশাপাশি পপি এবারের শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রথমবার অংশ নিয়েছিলেন। বিপুল ভোটে জয়লাভও করেন এই অভিনেত্রী।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে