ইন্দোনেশিয়ায় জেল ভেঙে পালালো চার শতাধিক বন্দি

64459_indp ইন্দোনেশিয়ার পেকানবারু শহরের একটি কারাগার ভেঙে ৪৪২ জন বন্দি পালিয়েছে। তাদেরকে নামাজ পড়ার সুযোগ দিতে কারারক্ষীরা দরজা খুলে দিলে তারা পালাতে শুরু করে। পুলিশ প্রথমে জানায় প্রায় ২০০ বন্দি পালিয়েছে। তবে পরে জানা যায়, এই সংখ্যা আরো বেশি। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর অভিযানে এদের অনেকেই ধরা পড়ে। এখনো ২ শতাধিক বন্দি ধরাছোঁয়ার বাইরে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। খবরে বলা হয়, স্থানীয় পুলিশের মুখপাত্র গুন্টুর আর্য তেজো বলেন, বন্দিরা পালানোর পর কর্তৃপক্ষ ব্যাপক আকারে অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যার দিকে প্রায় অর্ধেককে ফের আটক করা সম্ভব হয়। বাকিদের আটকে অভিযান চলছে। তেজো আরো বলেন, পরে যেসব বন্দিকে ধরা সম্ভব হয় তাদেরকে পেকানবারুতেই আটক করা হয়। আবার কয়েক ডজন বন্দি ওই কারাগার থেকে পালিয়ে অন্য কারাগারে হাজির হয় এবং আত্মসমর্পণ করে। তারা দাবি করে, আগের কারাগারে তাদেরকে খুব বাজে অবস্থায় রাখা হতো। প্রসঙ্গত, ওই কারাগার ৩০০ জনের উপযোগী হলেও, সেখানে রাখা হয়েছে ১৮৭০ জন। সেখানে রক্ষী ছিল মাত্র ৫ জন। তেজো বলেন, কারাগারটির পরিস্থিতি এখন অবশ্য শান্ত। এএফপির খবরে বলা হয়, ইন্দোনেশিয়ায় জেল ভেঙে পালানোর ঘটনা অস্বাভাবিক নয়। ভারে ম্যুহমান কারাগারগুলোতে বন্দিদের খুবই করুণ অবস্থায় রাখা হয়। ২০১৩ সালে দেশটিতে বেশ কয়েকটি বন্দি পালানোর ঘটনা ঘটে। এর একটিতে সন্ত্রাসবাদের দায়ে দণ্ডিত বন্দিসহ প্রায় ১৫০ জন বন্দি পালাতে সক্ষম হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।