বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

51506_mapবরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার কামিনী পেট্রোল পাম্পের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক মিহির দাস সমির (৩৫), মুরগি বিক্রেতা মনির হোসেন (৩৬) ও অজ্ঞাতপরিচয় একজন। মিহির বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বাসিন্দা। আর মনিরের বাড়ি বরিশাল নগরীর সাগরদি এলাকায়।
বিমান বন্দর থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান,  মঙ্গলবার ভোরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে। এছাড়া আহত একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারটি খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল