অস্ট্রিয়ায় জনসম্মুখে বোরকা, নেকাব নিষিদ্ধ হচ্ছে

51510_netherlands-burqaঅস্ট্রিয়ায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, নেকাব। আদালত, বিদ্যালয়সহ অন্যান্য উন্মুক্ত স্থানে পুরো মুখ নেকাবে ঢেকে রাখার ইসলামিক নীতি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞা মূলত বোরকা, নেকাব এবং মুসলিম নারীদের পর্দা হিসেবে ব্যবহৃত পোশাকের উপর আরোপ করা হবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, দেশটিতে উগ্র ডানপন্থি ফ্রিডম পার্টির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের এই উত্থানকে থামিয়ে দেয়ার জন্য এমন এক গাদা সংস্কারমুলক প্যাকেট হাতে নিয়েছে ক্ষমতাসীন জোট।  গত কয়েক মাস ধরে ফ্রিডম পার্টি মতামত জরিপেও শীর্ষে অবস্থান করছে। তাদেরকে থামিয়ে দিতে যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে তাতে বলা হয়েছে, আমরা একটি মুক্ত সমাজে বিশ্বাস করি। যে সমাজ একটি উন্মুক্ত সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। জনসমুক্ষে পুরো শরীর কাপড়ে ঢেকে রাখা এই নীতির বিরোধী। তাই এ ধরনের পোশাক নিষিদ্ধ হচ্ছে। পুলিশ কর্মকর্তা, বিচারক, ম্যাজিস্ট্রেট ও পাবলিক প্রসিকিউটরদেরকেও মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ করতে একমত হয়েছে দেশটির ক্ষমতাসীন জোট। বলা হয়েছে রাষ্ট্রের আদর্শ ও ধর্মীয় নিরপেক্ষতার স্বার্থে এটা করা হয়েছে।
ছয় বছর আগে ফ্রান্সের পার্লামেন্ট এমন নিষেধাজ্ঞা আরোপ করে। যার ফলে, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ফ্রান্সই জনসম্মুখে নেকাব ও বোরখা নিষিদ্ধ করে। ফ্রান্সের দৃষ্টান্ত অনুসরণ করে বেলজিয়াম ও সুইজারল্যান্ডের কিছু জায়গায়ও প্রায় একই রকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমানে ইউরোপের অন্যান্য দেশগুলিতেও এধরণের নিষেধাজ্ঞা আরোপের চিন্তা চলছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল