কমলনগরে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

51511_Yousuf-Pic-(1)-31-01-17লক্ষ্মীপুরের কমলনগরে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকার আবুল খায়ের হাওলাদারের বাড়ি থেকে এলাকাবাসী ওই বাঘের বাচ্চাটি উদ্ধার করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম জানান, ওই এলাকার আবুল খায়ের হাওলাদার বাড়ির আবুল খায়েরের লাকড়ি রাখার ঘরে শিশুরা মেছো বাঘের বাচ্ছাটিকে দেখে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বাঘটি বাড়ির পাশের একটি ক্ষেতে গেলে এলাকাবাসী চারদিক ঘিরে ফেলে সেটিকে আটক করে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আখতারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে সেটিকে মেছো বাঘের বাচ্চা বলে শনাক্ত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা পুলিশ নিয়ে সেটিকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, উদ্ধার হওয়া মেছো বাঘের বাচ্চাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, অবাধে বন-জঙ্গল উজাড় ও খাদ্য সঙ্কটের কারণে এ মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল