অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল

image-17879অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল বুধবার। মেলার সব প্রস্তুতি শেষ করে এনেছে বাংলা একাডেমি। ষ্টল বরাদ্ধে অনিয়মের অভিযোগ এড়াতে এবার ষ্টল বরাদ্ধ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। এবারের মেলা ভালো হবে- আশাবাদী লেখক প্রকাশকেরা।
বাংলা একাডেমি চত্বর আর সোহরাওয়ার্দী উদ্যানে এখন চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ প্রকাশনা সংস্থা স্টল নির্মাণ শেষ করলেও কিছু স্টলে এখনো চলছে অবকাঠামো নির্মাণের কাজ। আয়োজকরা বলছেন মেলা শুরুর আগেই সব কাজ শেষ করা সম্ভব হবে।
এবারের মেলায় ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। একাডেমি প্রঙ্গণে থাকবে ৮০টি প্রকাশনা সংস্থা। সোহরাওয়ার্দী উদ্যানে ৩২৯টি প্রকাশনা। মেলায় অংশ নিচ্ছে ৪০৯টি প্রকাশনা প্রতিষ্ঠান।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন এবার ডিজিটাল পদ্ধতিতে স্টল বরাদ্ধ হওয়ায় প্রকাশকদের পক্ষ থেকে কোনো বৈষম্যের অভিযোগ ওঠেনি।
মেলায় পেশাদার প্রকাশকদের জন্য আলাদা জায়গা রাখার দাবিও উঠেছে।
বাংলা একাডেমির পাশপাশি প্রকাশকদের যৌথ উদ্যোগে মেলা আয়োজনের পরামর্শও এসেছে।
দর্শনার্থীরা যেন স্বাচ্ছন্দের সাথে মেলা ঘুরে বই কিনতে পারেন সেজন্য এবার স্টলের মাঝখানে রাখা হয়েছে পর্যাপ্ত খোলা জায়গা।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে