রাজধানীর শাহবাগে সংবাদ সংগ্রহের সময় ২ সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা।
গাইবান্ধা: সোমবার সকালে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাও অংশ নেন। এ সময় বক্তারা, এটিএন নিউজের ২ সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
জামালপুর: শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতের শাস্তি দাবি জানান।
মৌলভীবাজার: প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় বক্তারা, সংবাদ কর্মীদের নিরাপদ কর্মক্ষেত্র পরিবেশ বজায় রাখার দাবি জানান।
খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান