বাগেরহাটে পারিবারিক কলহের জেরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সদর উপজেলার বিষ্ণুপুরে এ ঘটনা হয়।
স্বজনরা জানান, বিষ্ণুপুরের কুলিয়াদাইর গ্রামের মুক্তিযোদ্ধা সালাম মোল্লার সাথে জমিজমা নিয়ে তার ছোট ভাই আবুল কালামের দীর্ঘদিন বিরোধ চলছিলো। সোমবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে নারকেল পাড়তে গেলে মুক্তিযোদ্ধার স্ত্রী জাহানারা বেগমকে মারধর করেন তার ভাই ও পরিবারের লোকজন। মারামারি ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। পরে প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান