স্ত্রী হত্যার একদিন পর রেললাইন থেকে স্বামীর মরদেহ উদ্ধার

48205_chargahtরাজশাহীতে স্ত্রী নাজরিন আক্তার সুমিকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ উঠার একদিন পর রেললাইন থেকে স্বামী লিটন ওরফে পিটারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি রেলক্রসিংয়ের অদূরে লাইনের উপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিটন চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশ তদন্ত করে দেখবে।
ওসি নিবারণ চন্দ্র বর্মণ আরও জানান, নিহত লিটন রাজশাহী মহানগরীর মতিহার থানার কাটাখালি শাহাপুর এলাকার আবদুল মজিদেও ছেলে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লিটনের মরদেহ শনাক্ত করেন। পরে অনুমতি সাপেক্ষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যান।
এর আগে গত শনিবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ নাজরিন আক্তার সুমিকে সংজ্ঞাহীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। এ সময় জরুরি বিভাগে তার মরদেহ রেখে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সুমি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকার আসাদ আলীর মেয়ে।
এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর আবদুল মজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী লিটন পলাতক ছিলেন। সুমির পরিবারের দাবি, নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শনিবার রাতেই লিটনকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ওই মামলায় তার বাবা আবদুল মজিদ ছাড়াও মা এবং ছোট ভাইকে আসামি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার সকালে সুমির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার