শারদীয় দূর্গা পুজায় লেজার ভিশনের দু’টি অ্যালবাম

CDশারদীয় দূর্গা পুজাকে সামনে রেখে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে দু’টি অডিও অ্যালবাম।

সারাদিন বৃষ্টি ঝরা শ্রাবণ মেঘে ঃ পান্না লাল দত্ত’র গীতিকথায় এবং দেশ বরেণ্য সঙ্গীতজ্ঞ সুজেয় শ্যামের সুর ও সঙ্গীতায়োজনে আধুনিক গানের মিক্সড অডিও অ্যালবাম ‘সারাদিন বৃষ্টি ঝরা শ্রাবণ মেঘে’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন এপার বাংলা ও ওপার বাংলার কয়েকজন জনপ্রিয় কন্ঠশিল্পী। শিল্পীরা হলেন হৈমন্তী শুক্লা, মনোময় ভট্টাচার্য্য, প্রিয়াংকা গোপ, প্রমোদ দত্ত, আফসানা রুনা, মধুরা ভট্টাচার্য্য ও প্রদ্যুত দে সরকার। অ্যালবামটিতে মোট ১৩টি গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- কেন বারে বারে নাও ফিরায়ে, ওগো ঘুম দোহাই তোমার, সারাদিন বৃষ্টি ঝরা শ্রাবণ মেঘে, তোমারে যে কথা বলি, আঁখিতে আঁখি বাঁধা আঁখি ইত্যাদি।

সুইসাইড নোট ঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক সুমন কল্যানের সুর ও সঙ্গীতে তারই একক অডিও অ্যালবাম ‘সুইসাইড নোট’। অ্যালবামটির গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি, সেজুল হোসেন ও ইমতিয়াজ ইকরাম। অ্যালবামটিতে মোট ৩টি গান রয়েছে, গানগুলো হলো- সুইসাইড নোট, আরো কিছু কবিতা ও আমি চলে গেলে।

অ্যালবাম দু’টির গান এবারের পুজায় সব ধরনের শ্রোতাদের বাড়তি আনন্দ দিবে বলে আমাদের বিশ্বাস।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে