আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল। তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেল পাঁচ-ছয় দিন ধরে তিনি অসুস্থ। এরপর তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া […]
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। Advertisement বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে […]
উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অনলাইনে এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের […]
অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি দলবদলের সময় তাকে নিয়ে বেশ আলোচনা হলেও শেষ পর্যন্ত রোমার সঙ্গে চুক্তি নবায়নের পথেই হাঁটেন এই ফরোয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে থাকবেন তিনি। এবার নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় কোথায় লিখতে চান, তা নিয়েও মুখ খুলেছেন […]
যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা ৩০-এর তালিকায় আর জায়গা হলো না তার। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোর মঞ্চে পর্দা উঠেছে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসরের। জমকালো এ আয়োজনে বিশ্বের নানা প্রান্তের ১১৬টি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশ নিয়েছেন। সেমিফাইনালিস্টের তালিকায় নাম না […]
বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল […]
১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ—দুটো পৃথক বিষয়। বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি জানিয়েছে, ভারতে দুই বছরের বেশি সময়ের নির্বাসন […]
হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো আইনগত বৈধ পথ নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। এ বিষয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তার বড় অংশই গুজব বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় […]
মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানার উদ্যোগে খতমে মেশকাত, খতমে জালালাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হেফজ সমাপনী শিক্ষার্থী, নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী শিক্ষার্থী ও মেশকাত শিক্ষার্থীদের বিদায় এবং সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা […]
খুলনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস, অরাজকতা ও অগ্নি—সন্ত্রাসের প্রতিবাদে খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাস স্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ীগেট খুলনা—যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে। খানজাহান আলী থানা বিএনপির […]