দুধ উৎপাদন ও বিপণনে বাধা কাটল মিল্ক ভিটার

মিল্ক ভিটার পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে আট সপ্তাহের জন্য আইনগত বাধা কেটেছে। ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন থেকে পাঁচ সপ্তাহের জন্য বিরত রাখতে হাইকোর্ট গতকাল রোববার আদেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে মিল্ক ভিটা আজ সোমবার আদালতে আবেদন করে, যা চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান মিল্ক […]
পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমানের ৫ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সকাল সাড়ে ৯টায় দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর আগে সকাল ৯ টায় দুদক কার্যালয়ে হাজির হন বিমানের এমডি ফারহাত হাসান জামিল, প্রধান প্রশিক্ষক ক্যাপ্টেন ফজল […]
সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বাজেট পাসের পর সঞ্চয়পত্র নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই সঞ্চয়পত্রে যাদের ৫ লাখ টাকা আছে তাদের ক্ষেত্রে ৫ শতাংশ কর আর এর বেশি যারা রাখবেন তাদের ১০ শতাংশ উৎসে কর দিতে হবে। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, […]
বিজিবির সেই আহত হাবিলদার আকমল হোসেনের মৃত্যু

গত শনিবার রাতে যশোরের পাঁচভূলোট সীমান্তে মাদক চোরাকারবারিদের ছোড়া ককটেলের আঘাতে গুরুতর আহত বিজিবির হাবিলদার মো. আকমল হোসেন মারা গেছেন। আজ সোমবার সকাল নয়টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা […]
বন্যাদুর্গত এলাকার শিশুদের সুরক্ষার দিকে নজর দিন

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক তথ্য বিবরণী ও বিবৃতি–বক্তৃতায় চলমান বন্যায় প্রাণহানির কথা বলা হয়নি। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে বন্যাকবলিত মানুষের মৃত্যুর খবর আসছে। গত কয়েক দিনের সংবাদমাধ্যমে শেরপুর, নাগরপুর, কুড়িগ্রাম, ফরিদপুর প্রভৃতি স্থান থেকে শিশুদের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সমন্বিত চাহিদা যাচাইয়ের লক্ষ্যে গঠিত যৌথ চাহিদা নিরূপণ কার্যপরিচালনা কমিটি বা জয়েন্ট নিডস […]
চেষ্টা করে যাচ্ছেন সৌম্য, কিন্তু হচ্ছে না বললেন সৌম্য সরকার

টানা দুই হারের ধকল সামলাচ্ছে দল। তিন দিনে দুই ম্যাচ খেলার ক্লান্তিও আছে। আজ আর তাই অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। হোটেলেই সময় কাটানো আর একটু জিম করা। এর মাঝেই নিজেদের নিয়ে কথা বলতে এলেন সৌম্য সরকার। সৌম্য এমন কিছু বলেননি, যাতে গোপন কোনো রহস্য উন্মোচিত হলো। বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ একজন সাধারণ দর্শক যেমন […]
হলিউডে হাত পাততে হয় না : রাধিকা আপ্তে

হলিউডের ‘লিবের্তে: আ কল টু স্পাই’ ছবিতে কাজ শুরু করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ছবিটির গল্প। হলিউডে কাজ করতে গিয়ে নানা অভিজ্ঞতা হচ্ছে রাধিকার। পরিচিত হতে পারছেন সেখানকার কাজের ধারার সঙ্গে। সম্প্রতি সেসব নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। ছবিতে রাধিকা অভিনয় করছেন নুর ইনায়াত খান ওরফে নোরা বাকেরের চরিত্রে। তিনি একজন ব্রিটিশ […]
সালমান শাহর চরিত্রে জোভান

সালমান শাহর চরিত্রে দেখা যাবে এবার ছোট পর্দার অভিনেতা জোভানকে। পিক পকেট নামের নাটকে সালমান শাহর বেশভূষায় দেখা যাবে তাঁকে। গল্পটি এমন—মাসুদ গ্রাম থেকে শহরে আসে। স্বপ্ন দেখে সিনেমার নায়ক হবে। তাই সালমান শাহর বেশভূষা ও চালচলন নিয়ে চলে সারা দিন। তাঁর ধারণা, সিনেমা হলের আশপাশে থাকলেই নায়ক হওয়া যাবে। সালমান শাহর চালচলন কীভাবে রপ্ত […]
মন্ত্রীদের কথার ও দাপটের তোড়ে দেশের সব মশাদের ধ্বংস হওয়ার কথা : গণফোরাম

ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের নেতারা। তাঁরা বলেছেন, মন্ত্রীদের কথার ও দাপটের তোড়ে দেশের সব মশাদের ধ্বংস হওয়ার কথা। ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য ঢাকার দুই সিটি দুই মেয়রের পদত্যাগও দাবি করেছেন বক্তারা। ডেঙ্গু, খুন-ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম অবস্থান কর্মসূচি পালন করে। সেখানেই এসব কথা বলেন […]
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ড্যান কোটসের পদত্যাগ

ট্রাম্প প্রশাসন থেকে শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ করাটা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই শুরু হয় এই পদত্যাগের মিছিল। সেই মিছিলে সবশেষ যোগ হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস। সোমবার (২৯ জুলাই) এক টুইট বার্তায় কোটসের পদত্যাগের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আগস্টের মাঝামাঝি কোটসের স্থলাভিষিক্ত হবেন টেক্সাসের […]
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে নিহত ৪

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী তৌহিদ শেখ আরটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনাকবলিত লোকাল […]
পাস্তুরিত দুধকে নিরাপদ করতে গবেষক দলের সুপারিশ

পাস্তুরিত দুধ নিয়ে গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক আ ব ম ফারুক ও তাঁর গবেষক দল দুধকে নিরাপদ রাখতে বেশ কিছু সুপারিশ করেছেন। আজ সোমবার অধ্যাপক ফারুক তাদের এই সুপারিশগুলো জানান। আ ব ম ফারুক বলেন, সুপারিশগুলো অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে একটি নিরপেক্ষ ও উচ্চ নৈতিকতা সম্পন্ন […]
সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম আছিয়া খাতুন (৪২)। তিনি নিয়ামতপুর গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী। এ ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কামারপুকুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম লোকমান। তিনি জানান, আছিয়া খাতুন গরু চরানোর […]
চীনে খেলতে গিয়ে ডাইনাসোরের ১১টি ডিম পেল এক শিশু

ডাইনাসোর নিয়ে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষের বেশ আগ্রহ রয়েছে। তাই বিশ্বজুড়ে বিজ্ঞানীরা হন্যে হয়ে খোঁজেন ডাইনাসোরের যেকোনো তথ্য। কিন্তু চীনের এক ১০ বছরের শিশু নদীর ধারে খেলতে গিয়ে পেয়ে গেলো ডাইনাসোরের ১১টি ডিম। চীনের হেয়ুয়ানের ঝ্যাঙ ইয়াংঝে নদীর বাঁধের ধারে খেলতে গিয়েছিল। খেলার মাঝেই সে ডায়নোসারের ১১টি ডিম খুঁজে পায়। স্কুল পড়ুয়া ওই […]
ডেঙ্গু টেস্টের নির্ধারিত মূল্য ৫০০ টাকা

রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় ডেঙ্গু টেস্টের মূল্য ৫০০ টাকার বেশি না নিতে নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার (হাসপাতাল) ডা. শাহ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ডেঙ্গু Ns1 পরীক্ষা সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যার পূর্ব মূল্য ছিল ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক […]