দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৪%

রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও সহিংসতার মধ্যেও ২০১৩ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। গত বছর দেশে ১৫৯ কোটি ৯০ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এটি আগের বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার সারা বিশ্বে একযোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ঢাকায় বিনিয়োগ বোর্ডের সভাকক্ষে আজ আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আঙ্কটাডের প্রতিবেদনের মূল বিষয়গুলো উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন। তিনি বলেন, ২০০৭ সালে যেখানে দেশে বিদেশি বিনিয়োগ এসেছিল ৭০ কোটি ১০ লাখ ডলার, পাঁচ বছরের মাথায় এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি।

বিনিয়োগ আসার দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে কেবল ভারতেই বাংলাদেশের চেয়ে বেশি বিনিয়োগ এসেছে। গত বছর ভারতে বিনিয়োগ এসেছে দুই হাজার ৮১৯ কোটি ৯০ লাখ ডলারের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী। বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদও।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week