৪ বছর পর কণ্ঠশিল্পী সোনিয়া নুসরাতের মিউজিক ভিডিও ‘তোমাকে চাই’

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:
দীর্ঘ চার বছরের বিরতির পর ফিরে এসেছেন তরুণ কণ্ঠশিল্পী ও মডেল সোনিয়া নুসরাত। ১৫ জানুয়ারি তার নতুন গান ‘তোমাকে চাই’ প্রকাশিত হয়েছে, যা ইতিমধ্যেই দর্শক ও শ্রোতাদের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছে।
গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সোনিয়া নিজেও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। তার পাশে মডেল হিসেবে অভিনয় করেছে কানাডার জনপ্রিয় মডেল রনি। গানের কথা লিখেছে রাকেশ, সংগীত পরিচালনা করেছেন এপি শুভ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কাজী। পুরো গানটির ভিডিও কানাডার বিভিন্ন সুন্দর মনোরম ও দৃষ্টিনন্দন স্পটে শুটিং করা হয়েছে। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন আহমেদ সাব্বির, আর এর এরেজমেন্ট করেছেন সৌরভ। এছাড়াও, গানে র‍্যাপ করেছেন টুকু। মিউজিক ভিডিওতে নাচের মাধ্যমে প্রাণবন্ততা এনেছেন কানাডার জনপ্রিয় মুখ মারিরা ও সারা। এটি সোনিয়া নুসরাতের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
সোনিয়া নুসরাত স্বদেশ নিউজ২৪.কম এর সম্পাদক সাইমুর রহমানকে জানান, “গানটি নিয়ে আমি খুব আশাবাদী। নতুন বছরের এই নতুন মিউজিক ভিডিও শ্রোতা ও দর্শকদের কাছে ভালো লাগবে। দর্শক এবং শ্রোতা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে আরও সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি।”
সোনিয়ার প্রত্যাবর্তন সঙ্গীত জগতে নতুন উদ্দীপনা যোগ করেছে। তার ২০১৭ সালের হিট গান ‘ভাল্লাগে না’ জনপ্রিয়তা পেয়েছিল সিয়াম আহমেদ ও উর্মিলা শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করে। এছাড়াও, ভারতীয় গায়ক শানের সঙ্গে তার গাওয়া ‘কেনো মন হারালো’ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।
সঙ্গীতের পাশাপাশি মডেলিং ক্ষেত্রেও পরিচিতি পাওয়া সোনিয়া নুসরাতের ক্যারিয়ার শুরু হয়েছিল ‘জানো কি তুমি’ মিউজিক ভিডিও দিয়ে। তবে ২০২০ সালে ইরফান সাজ্জাদের বিপরীতে একটি মিউজিক ভিডিওর পর তিনি কিছুটা নীরব হয়ে পড়েন।
চার বছরের দূরত্ব কাটিয়ে সোনিয়ার এই প্রত্যাবর্তনে তার ভক্তরা উচ্ছ্বসিত। আশা করা যাচ্ছে, ‘তোমাকে চাই’ গানটির মাধ্যমে তিনি আবারও দেশের সংগীতাঙ্গনে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

মিউজিক ভিডিও লিংক-

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব