ড. ইউনূস ও তারেক রহমানকে কটূক্তি, ৫ প্রবাসীর বিরুদ্ধে মামলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করায় সুনামগঞ্জে পাঁচ প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ মে-র মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিআইবি) সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার কনকলস গ্রামের মাহফুজ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বাজারের সালমা আক্তার, একই এলাকার তোফায়েল আহমদ, সুনামগঞ্জের ছাতক উপজেলার আগিজাল গ্রামের ইমরান খান, মাদারীপুর জেলার সদর উপজেলার মধ্য হাউসদী গ্রামের মো. মাহিন খান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ও যুবদল সুনামগঞ্জ পৌর শাখার সাবেক সদস্য রমজান আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাদী রমজান আলী যুগান্তরকে জানান, আসামিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত, কটূক্তি ও নানাভাবে নেতিবাচক সমালোচনা করে যাচ্ছেন। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় স্বার্থে এসব কার্যকলাপের বিরুদ্ধে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে আদালতে মামলাটি দায়ের করি।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে