শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে বিপিএল শিরোপা ধরে রাখল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের দেওয়া ১৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে তামিম-মায়ার্সের ঝড়ো ব্যাটিং আর শেষদিকে রিশাদ হোসেনের অবিশ্বাস্য ক্যামিওতে ৩ উইকেট আর ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।

মিরপুরের হোম অব ক্রিকেটে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল উপহার দিয়েছে বরিশাল এবং চিটাগং। টস হেরে আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমন (৭৮*) এবং খাজা নাফের (৬৬) জোড়া ফিফটি আর গ্রাহাম ক্লার্কের (৪৪) সময়োপযোগী ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯৪ রান পর্যন্ত পৌঁছায় চিটাগং।

জবাবে বরিশালকে উড়ন্ত শুরু এনে দেন তামিম ইকবাল। ২৪ বলে করেন ফিফটি। দলীয় সর্বোচ্চ ৫৪ রানে তামিম ফেরার পর কিছুটা ব্যাকফুটে চলে যায় বরিশাল।

তবে মিডল ওভারে দলটিকে রান তাড়ায় কক্ষপথে ফেরান ক্যারিবিয়ান ব্যাটার কাইল মায়ার্স। শরিফুলের বলে আউট হওয়ার আগে সমান তিনটি করে চার-ছক্কায় ৪৬ রান আসে তার ব্যাটে।

আর শেষদিকে ২ ছক্কায় ৬ বলে ১৮ রানের বিস্ফোরক ক্যামিওতে বরিশালকে তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেন অলরাউন্ডার রিশাদ হোসেন।

চিটাগংয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করেন পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে ৩৪ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পোরেন এই বাঁহাতি পেসার। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের মহাকাব্যিক রান তাড়ায় বিফলে যায় তার বোলিং।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে