সাবিনারা ব্রেনওয়াশ করছে, সুমাইয়ার বাবাকে কিরণের অভিযোগ

ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্বের বিষয়টি ক্রমেই ঘোলাটে হচ্ছে। একদিকে এই সংকট নিরসনে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গঠিত বিশেষ কমিটি। অন্যদিকে ফুটবলারদের অভিভাবকদের ফোন দিয়ে অভিযোগ করছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

জানা গেছে, আজ (মঙ্গলবার) জাতীয় নারী দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়ার বাবাকে ফোন করেছিলেন কিরণ।

ফোন করে তার বাবাকে কী বলেছেন কিরণ, তা জানিয়ে সুমাইয়া বলেন, ‘ফেডারেশন থেকে (কিরণ) আমার বাবাকে ফোন করে বলেছে, আমাকে যেন ক্যাম্পে না পাঠায় এবং আমাকে সাবিনারা ব্রেনওয়াশ করছে তাই আমি যেন তাদের সঙ্গ ত্যাগ করি। আমি বাবাকে পুরো বিষয়টি বুঝিয়েছি বাবা আমার কথায় আশ্বস্ত হয়েছে। আমি খুব সক্রিয়ভাবে আন্দোলনের সঙ্গে রয়েছি। যা করছি সজ্ঞানেই এবং শেষ পর্যন্ত এর সঙ্গেই থাকব।’

এদিকে গণমাধ্যমে বাংলায় এবং বাফুফে সভাপতির কাছে ইংরেজিতে চিঠি পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষ কমিটি। ইংরেজিতে চিঠি লেখার যোগ্যতা থাকা সত্ত্বেও এটি গ্রহণযোগ্য না হয়ে আরো সমালোচনা ও প্রশ্নের মধ্যে পড়ায় বেশ কষ্ট পাচ্ছেন সুমাইয়া, ‘আমি ইংরেজী মাধ্যমে পড়ছি ছোট থেকেই এবং ফুটবলও খেলছি জাতীয় পর্যায়ে। ফুটবল নিয়ে এ রকম একটি চিঠি লেখার গুণাবলি আমার রয়েছে।’

এদিকে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন বলে জানান সুমাইয়া। তিনি লিখেছেন, ‘কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। আমার এবং আমার সতীর্থরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, সেটা নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম যোগ্যতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি খুন এবং ধর্ষণের অসংখ্য হুমকি পেয়েছি! এমন সব কথা শুনতে হচ্ছে যা কখনো কল্পনাও করিনি! এসব আমাকে ভেঙে দিয়েছে! আমি জানি না এই আঘাত থেকে সেরে উঠতে আমার কতক্ষণ লাগবে। তবে আমি মনে করি, কাউকে যেন তাদের স্বপ্ন পূরণের জন্য এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে