অপকর্মকারীদের ঠাঁই বিএনপিতে নেই: তারেক রহমান

অপকর্মকারী নেতাকর্মীকে একচুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারে গেলে দুর্বৃত্তদের কোনো ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাতক্ষীরায় কর্মশালা পরবর্তী এক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা ছিল। তারা দু:সহ জীবনযাপন করেছেন। অনেক কষ্ট ও আপসহীনতার বিনিময়ে আজকে বিএনপি সাধারণ মানুষের আস্থা পেয়েছে। সেই আস্থা গুটিকয়েক মানুষের জন্য নষ্ট হতে দেওয়া যায় না। তাই সাধারণ জনগণের পাশে থেকে তাদের মন জয় করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সাতক্ষীরায় রেললাইন নির্মাণ করা হবে। এছাড়া অসচ্ছল নারীদের জন্য কার্ড প্রদান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক সুবিচারসহ কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, রহমাতুল্লাহ পলাশ, তারিকুল হাসান প্রমুখ।

দিনব্যাপী কর্মশালার শেষপর্বে বিকালে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন। তিনি তার দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে উত্তর দেন।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,