বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার

তিন পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার (৩১ জানুয়ারি)। শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে এবার মাওলানা জুবায়ের অনুসারীরা দুই ও সাদপন্থিরা এক পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন।

প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব।

জুবায়ের অনুসারীদের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এক পর্বে ইজতেমা করার কথা থাকলেও পরে তারা দুই পর্বে করার সিদ্ধান্ত নেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে সাদপন্থিদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি তা শেষ হবে।

তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষপর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর-পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা, মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ একটি ব্রিজ নির্মাণ করেছে। এছাড়াও ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র‌্যাব।

আরো দেখুন

ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ঢাকায়

নড়াইলে ১ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি

হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল

পূর্বনির্ধারিত সময়েই হবে ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কোম্পানীগঞ্জে গ্যাসক্ষেত্রের জমির ক্ষতিপূরণ, সংযোগ ও চাকরির দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক