‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না’

বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেন, বাংলাদেশে যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয় সেজন্য হাসিনার দোসররা এখনো ষড়যন্ত্র করছে, তাদেরকে সফল হতে দেওয়া যাবে না। যেভাবে বিএনপির নেতা কর্মীরা গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিল, শত বাধাও যাদেরকে পেছনে ফেরাতে পারেনি; ঠিক সেভাবে বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে দ্বিতীয়বার ভাববে না।

সোমবার ভাটারা থানার ১৭নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফ উদ্দিন জুয়েল এসব কথা বলেন।

যুবদলের এই নেতা বলেন, কর্মীসভা হচ্ছে মাঠ পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মহানগর নেতাদের একটি সেতুবন্ধন।

তিনি বলেন, যারা আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা হামলা-মামলার শিকার হয়েছে এবং যারা ৫ আগস্টের পর চরিত্র হারায়নি তারাই একমাত্র যুবদলে স্থান পাবে।

জুয়েল বলেন, বিগত ১৭ বছর মাফিয়া হাসিনা সরকার কর্তৃক অত্যাচারিত হয়ে আমরা বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছি। কিন্তু রাজপথ ছেড়ে যাইনি, ধৈর্য্য হারাইনি এবং হাসিনার পতন পর্যন্ত সর্বাত্মকভাবে মাঠে থেকেছি।

যুবদলের এই নেতা বলেন, ৫ আগস্ট জনরোষের কবলে পড়ে হাসিনা একটা মালবাহী হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে। কিন্তু তার দোসরদের এদেশে রেখে গেছে। যারা গিরগিটির মতো প্রতিনিয়ত রঙ বদলাচ্ছে।

তিনি এ সময় যুবদলের নেতা-কর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান যুবদলে ছিল না, হবেও না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সাম্প্রতিক দল গঠন করার ভূমিকা নেওয়ার জন্য তাদেরকে স্বাগত জানিয়ে শরীফ উদ্দিন জুয়েল বলেন, আপনারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারি প্রটোকলে একটি কিংস পার্টি প্রতিষ্ঠা না করে জনগণের কাতারে এসে জনগণের মধ্যে থেকে দল প্রতিষ্ঠা করেন। তাহলেই এদেশের মানুষ আপনাদের স্বাগত জানাবে। না হলে কেউ মেনে নেবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফাকে বাংলাদেশের জনগণের মুক্তির রুপরেখা উল্লেখ করে তিনি বলেন, ৩১ দফা আমাদের বাক-স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, মৌলিক অধিকার, সুবিচার নিশ্চিত করবে। এই ৩১ দফায় আলেম সমাজকে সর্বোচ্চ ধর্মীয় মর্যাদায় অধিষ্ঠিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি আগামীর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, স্বনির্ভর ও সাম্যের সমাজ গঠন করা হবে।

যুবদলের এই নেতা বলেন, এদেশের জনগণ বিএনপির মূল শক্তি। বিএনপির বিদেশে কোনো প্রভূ নাই, বন্ধু আছে। বিএনপি জনগণের দল; জনগণের পাশে থাকাই বিএনপির মূল লক্ষ্য।

সেই সঙ্গে তিনি যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা দেন।

১৭নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. রফিক দেওয়ান সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. আবু সাঈদ গাজীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম, যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু ও ভাটারা থানা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মেম্বার প্রমুখ।

আরো দেখুন

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও

সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান : ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে