ঘুস না পেয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ, দাবি মঈন খানের

নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার দিনব্যাপী চালানো এই অভিযানে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

এদিকে বিআইডব্লিউটিএর এই উচ্ছেদ অভিযানে বেশ চটেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তার দাবি, ঘুস না পেয়ে এই অভিযান চালানো হয়েছে।

রোববার উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজার পরিদর্শন করেন মঈন খান। বিআইডব্লিউটিএর অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি সেখানে যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘পতিত সরকারের ঘাপটি মেরে থাকা দোসররা ঘোড়াশালের দরিদ্র মানুষের ওপর জুলুম-অত্যাচার করেছে।’

মঈন খান বলেন, ‘দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট ও দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়। কিসের আইন? দরিদ্র মানুষদের শোষণ করা কি কোনো দেশের আইন হতে পারে। তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুস না পেয়ে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করেছে। এ ধরণের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে।’

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী