‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় নিয়ে আপিলের শুনানি মঙ্গলবার

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ ধার্য করেন।

২০১৭ সালের ৪ ডিসেম্বর ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।

এর তিন বছর পর ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা।

গত ২ ডিসেম্বর ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তখন আপিল বিভাগ বলেন, এ বিষয়টা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী