ইউটিউবার তৌহিদ আফ্রিদির বিয়ের আসল খবর জানা গেল

আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলেও কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না। গতকাল বুধবার সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদি ও টিকটকার রাইসার বিয়ের সাজের একাধিক স্থিরচিত্র দেখা গেছে। তবে দুজনের কেউই, এমনকি দুই পরিবারের কাউকে এ নিয়ে কথা বলতে শোনা যায়নি। আজ বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু জানান, আফ্রিদির কাবিন হয়ে গেছে। পারিবারিক আয়োজনে তা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৌহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন, ‘ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি। আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে। ব্যস্ততার কারণে যেতে পারিনি। তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি। বলেছি, তোর জীবনটা সুন্দর হোক। ভালো থাকিস।’ কথায় কথায় তৌহিদ আফ্রিদির ওই বন্ধু জানান, এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

কবে কাবিন হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন, ‘সবকিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না। বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তাঁর সময়মতো সবাইকে জানাবে।’

এদিকে কয়েক দিন ধরে আবার ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দীঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল। এ নিয়ে দীঘিও তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। এর মধ্যে গতকাল সকাল থেকে শোনা যাচ্ছিল, বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি! তবে দীঘিকে নয়, পাত্রী টিকটকার রাইসা। দুজনের কেউই বিয়ে নিয়ে কোনো কথা বলেননি। এমনকি তাঁরা কেউই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি পোস্ট করেননি।

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব দেখা যায় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাঁকে নিয়ে। এর মধ্যে আলোচনায় এল তাঁর বিয়ের খবর। রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও অবশ্য তা বিয়ের আগপর্যন্ত স্বীকার করেননি আফ্রিদি। এ ব্যাপারে গতকাল আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি। জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে