রাজধানীর গুলশানে স্পা সেন্টারে ‘অনৈতিক কার্যকলাপ’, নারীসহ আটক ২৫

রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৯ অক্টোবর) দিবাগত রাতে গুলশান-১ ও গুলশান-২ এলাকায় এ অভিযান চালানো হয়।

প্রতীকী ছবি

পুলিশের দাবি, এসব স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এমন খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়। স্পা সেন্টারগুলো হচ্ছে: গুলশান-১-এর লোটাস থাই স্পা, গুলশান-২-এর দ্য বেস্ট স্পা ও অপ্পো থাই স্পা সেন্টার।


অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন নারী ও ৬ জন পুরুষ।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব স্পা সেন্টারে স্পার বদলে পতিতাবৃত্তি পরিচালিত হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল। পরে স্পা সেন্টারগুলো থেকে ২৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান মিরাজ আকন।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর