টেকনাফে গ্রেপ্তারের পর মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফে শীর্ষ মাদক কারবারের এক আসামি গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ সোমবার ভোর রাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবির চেকপোস্ট সংলগ্ন এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম ওরফে বার্মাইয়া শামসু (৩৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মোহাম্মদ হোসাইনের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ‘শীর্ষ মাদক চোরাকারবারির’ তালিকায় শামসুরের নাম ছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনের ১০টি মামলা রয়েছে। ওসি প্রদীপ বলেন, পলাতক আসামি শামসুকে রোববার বিকালে হ্নীলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশের একটি দল। ভোর রাতে পুলিশ শামসুলকে নিয়ে দমদমিয়া চেকপোস্ট এলাকায় গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও এ সময় আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে শামসু গুলিবিদ্ধ হয়।পরে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ শামসুলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, ১২ রাউন্ড গুলি ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বলে পুলিশের দাবি।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর