যানজটের সমস্যা সমাধানে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে : প্রধানমন্ত্রী

যানজটের সমস্যা বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী শহরেই রয়েছে। যানজট সমস্যা সমাধান ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। রাজধানীর যানজট নিরসনে সরকার এলিভেটেড এক্সপ্রেস সড়ক র্নিমাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ(বুধবার) সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং সড়ক নিরাপত্তায় উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। চার বছর মেয়াদী ন্যাশনাল রোড সেইফটি এ্যাকশান প্ল্যান প্রণয়ন করা হয়েছে। দেশের ১২১টি দুর্ঘটনা প্রবণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ৩৭৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। বিভিন্ন স্থানে ৪ হাজার ৩৬৭ কিলোমিটার ফ্লাইওভার এবং ওভারপাস নির্মাণ সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ফিটনেসবিহীন যানবাহন পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ১৮ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলাকালে সারাদেশে ২ লাখ ৭৭৯টি যানবাহন ও ৮১ হাজার ৪৬৮ জন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, মহাসড়কে বাসের সর্বোচ্চ গতি ৮০ ও ট্রাকের সবোর্চ্চ গতি ৬০ কিলোমিটার এবং অতিরিক্ত ওজন সীমার যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এলেক্স রোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হয়েছে এবং মহাসড়কের পাশে বিশ্রামাগার স্থাপন করা হবে।
জাতীয় পার্টির সদস্য শিবলী সাদিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ দেশের সব বিমান বন্দরের উন্নয়নে পরিকল্পনা, বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। একই সাথে নতুন নতুন মডেলের বিমানও আমদানি করছে।
শেখ হাসিনা বলেন, সৈয়দপুরকে অভ্যন্তরীণ বিমান বন্দর হিসেবে উন্নয়ন করতে হলে রানওয়েকে ৬ হাজার থেকে ৯ হাজার ফিট করতে হবে। সরকার সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণসহ ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।
তিনি বলেন, ইতোমধ্যে নতুন বিমান কেনা হয়েছে এবং আগামী মাসে আরও একটি নতুন মডেলের বিমান আসবে।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর