ঈদে ঢাকা-বরিশাল নৌপথে চলবে ৩০টি নৌযান

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে  ঢাকা-বরিশাল নৌপথে ৩০টি নৌযান চলাচল করবে।এরমধ্যে সরকারি জাহাজ ৬টি ও বেসরকারি ২৪টি লঞ্চ ঈদের আগে ও পরে নির্ধারিত সময়ে যাতায়াত করবে। বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক নাজমুল হুদা মিঠু জানান, বরিশাল-ঢাকা নৌরুটে দিবা ও রাত্রিকালীন সরাসরি সার্ভিসে ১৯টি লঞ্চ থাকলেও ঈদ স্পেশাল সার্ভিসে মোট ২৪টি লঞ্চ যাত্রী সেবা দেবে। যাত্রীদের চাপ বৃদ্ধি পেলে আরো দু’একটি লঞ্চ বাড়ানো হতে পারে।লঞ্চ মালিক সমিতি কর্তৃপক্ষ জানায়, ঈদে বিশেষ সার্ভিসে লঞ্চগুলো হলো, কীর্তনখোলা-১, ২, সুন্দরবন-৮, ১০, ১১, ১২। সুরভী-৭, ৮, ৯, পারাবত-২, ৯, ১০, ১১, ১২, এমভি টিপু-৭, এমভি ফারহান-৮, দ্বীপরাজ, কালাম খান-১, তাসরিফ-১, ৪, এ্যাডভেঞ্চার-১, দেশান্তর ও গ্রীন লাইন-২, ৩ সহমোট ২৪টি বেসরকারি লঞ্চ।অন্যদিকে রাষ্ট্রীয় নৌ-পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি’র ৬টি স্টিমার বিশেষ সার্ভিসে অংশগ্রহণ করবে বরিশাল-ঢাকা নৌপথে। এগুলো হলো : এমভি মধুমতি, এমভি বাঙ্গালী, পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও অস্ট্রিচ।এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে। জাহাজের ভাড়া পূর্বের ন্যায় রাখা হয়েছে।এছাড়া ঝালকাঠী ও পিরোজপুর থেকে ৪টি লঞ্চ ভায়া বরিশাল নদী বন্দর হয়ে ঢাকা রুটে চলাচল করবে। এর বাইরে পিরোজপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলো বানরীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা মেহেন্দীগঞ্জ থেকে বরিশাল নৌ-বন্দর হয়ে ঈদ সার্ভিসে অংশগ্রহণ করবে।এদিকে ঈদ উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নৌ-বন্দর ও জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে লঞ্চ ও টার্মিনালে সিসি ক্যামেরার ব্যবস্থা, মাইকে সতর্কবাণী প্রচার, টার্মিনালের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টরের ব্যবস্থাসহ নৌ থানা পুলিশ, সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, আনসার, মেরিন ভলান্টিয়ার ও স্কাউট সদস্যরা বন্দর এলাকা জুড়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে যাত্রী চলাচলের রুটগুলোতে বাল্কহেড, কার্গোসহ অন্যান্য নৌ যান টহল থাকবে। অতিরিক্ত যাত্রীবহন প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর